শুক্রবার, ২৮ অক্টোবর, ২০১৬

কিভাবে আপনার মেইল অ্যাকাউন্ট যোগ করবেন

১. কিভাবে আপনার মেইল অ্যাকাউন্ট যোগ করবেন

আপনার স্মার্টফোন যে জিমেইল, ইয়াহু, হটমেইল সাপোর্ট করে তা নিশ্চয়ই জানেন? আপনি চাইলেই আপনার মেইল অ্যাকাউন্টটি আপনার ফোনের সাথে অ্যাটাচ করে নিতে পারেন। এইজন্য আপনার ফোনের মেনু থেকে ই-মেইল অ্যাপে ক্লিক করুন। তারপর সেখানে আপনার ই-মেইল অ্যাড্রেস আর পাসওয়ার্ড দিন, তারপর ভেরিফাই এর জন্য “Next” এ ক্লিক করুন। তারপর “Sync email form this account” এবং অন্যান্য অপশনগুলো তে আপনার পছন্দমত টিক চিহ্ন দিন। তারপর আবার “Next” দিন। এবার আপনার নিক নেম দিন, যে নামে মেইল গুলো সেন্ড করা হবে। ব্যস! আপনার মেইল অ্যাকাউন্ট থেকে আপনি এখন ফোনেই মেইল পাঠাতে পারবেন!

২. কিভাবে মেইলে আপনার স্বাক্ষর যোগ করবেন

স্মার্টফোনের মেইলে স্বাক্ষর যোগ করতে হলে আপনার ফোনের ই-মেইল অ্যাপে যান। তারপর Menu button (Menu-16.png অ্যান্ড্রয়েড স্মার্টফোনের সকল টিপস ও ট্রিকস (মেগাটিউন)) এ ক্লিক করে সেটিংস এ যান। যে ই-মেইল অ্যাকাউন্ট অ্যাটাচ করেছেন সেটিতে ক্লিক করুন। তারপর “Signature” অপশনে ক্লিক করে আপনার পছন্দমত স্বাক্ষর যুক্ত করে “OK” করুন। এখন থেকে মেইলের শেষে আপনি আপনার স্বাক্ষরটি দেখতে পাবেন।

৩. কিভাবে ই-মেইল, ফোনবুক এবং ক্যালেন্ডার হালনাগাদ করবেন

আপনি আপনার স্মার্টফোনের বিভিন্ন জিনিস যেমন ক্যালেন্ডার, ই-মেইল, ফোনবুক এগুলো ইচ্ছা করলে ম্যানুয়ালি বা অটোমেটিক্যালি হালনাগাদ করতে পারেন। এই জন্য আপনার ফোনের সেটিংস এ যান সেখান থেকে “Accounts & sync” অপশনটি বেছে নিন। তারপর সেটিতে ক্লিক করে “automatic syncing” যদি আপনি আপনার সবকিছু অটোম্যাটিক আপডেট করতে চান তাহলে ON আর যদি ম্যানুয়ালি করতে চান তাহলে OFF এ সেট করুন।

৪. কিভাবে আপনার স্মার্টফোনে বিভিন্ন ফাইল ব্রাউজ এবং এডিট করবেন

আপনি আপনার স্মার্টফোনে সহজে অনেক সময় অনেক ফাইলই খুঁজে পাওয়া যায় না! কিন্তু ছোট্ট একটি অ্যাপ দিয়ে আপনি আপনার এই খোঁজাখুঁজির ব্যাপারটাকে সহজ করে নিতে পারেন। এই জন্য গুগল স্টোরে যান, সেখান থেকে সার্চ দিয়ে “ES File Explorer” টি ডাউনলোড করুন। এটি জনপ্রিয়। ডাউনলোড করে ইন্সটল করুন, এটি আপনার ফোনের সকল ফাইল খুঁজে পাওয়া, এডিট সহ সকল কাজে সাহায্য করবে।

৫. কিভাবে আপনার ফোনে পিসি থেকে ফাইল কপি করবেন

এটা একটা সমস্যা হয়ে দাঁড়ায় সকল স্মার্টফোন ব্যবহারকারীর জন্য, আর তা হল সহজে অ্যান্ড্রয়েড হ্যান্ডসেটে কেবল দিয়ে ফাইল কপি করা যায় না। এই সমস্যা আপনি চাইলে ছোট্ট একটি অ্যাপ দিয়ে দূর করতে পারেন। এইজন্য অ্যাপ স্টোরে যান। সেখান থেকে আগের মত সার্চ দিয়ে “AirDroid” অ্যাপটি ডাউনলোড করুন। এই সফট দিয়ে আপনি কোন সংযোগ ছাড়াই আপনার হ্যান্ডসেটকে কম্পিউটারের সাথে কানেক্ট করতে পারবেন ও ফাইল কপি করতে পারবেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন