১ কিভাবে আপনার ফোনে ইন্টারনেট কানেকশন অ্যাক্টিভেট করবেন
স্মার্টফোন ব্যবহার করছেন অথচ সেটাতে ইন্টারনেট থাকবে না তা কি হয়? আপনার ফোনে ইন্টারনেট অ্যাক্টিভেট করার জন্য আপনার ফোনের সেটিংস এ যান, সেখান থেকে More > Tethering & portable hotspot ফলো করুন। তারপর Portable Wi-Fi hotspot এনাবল করুন। অপ্রয়োজনীয় কানেকশন রোধের জন্য Configure Wi-Fi hotspot অপশনে গিয়ে আইডি ও পাসওয়ার্ড তৈরী করে লক করুন। এবার ওয়াই ফাই কানেকশনে আপনি আপনার ফোন কানেক্ট করতে পারবেন। আর আপনার ফোন থেকে যদি পিসিতে ইন্টারনেট সংযোগ দিতে চান, তাহলে প্রথমে কেবল দিয়ে ফোনটি কম্পিউটারের সাথে কানেক্ট করুন। তারপর সেটিংস এ যান, সেখান থেকে More > Tethering & portable hotspot ফলো করুন। তারপর ক্লিক করে USB tethering এনাবল করুন। এবার কম্পিউটারের সিস্টেম ট্রে তে দেখুন আপনার কানেকশনের নোটিফিকেশন চলে এসেছে।
২১. কিভাবে আপনার ডাটার ব্যাকআপ ও রিস্টোর করবেন
আপনি চাইলে আপনার অ্যাটাচ করা মেইল অ্যাকাউন্টে আপনার ফোনের সকল ডাটার ব্যাকআপ নিতে পারবেন। এই জন্য সেটিংস এ যান, সেখান থেকে “Backup & reset” অপশনে ক্লিক করুন। এবার “Back up my data” ও “Automatic restore” অপশনে টিক চিহ্ন দিয়ে দিন। এখন ফোনের কোন ক্ষতি হলেও সব ডাটা অটোমেটিক রিস্টোর হয়ে যাবে।
২২. কিভাবে হ্যান্ডসেট লক অ্যাক্টিভেট করবেন
স্মার্টফোন মানেই কৌতূহলের বস্তু। তাই সবাই এটা পেলেই ঘাঁটতে চায়। আপনি নিশ্চয়ই তা পছন্দ করেন না? তাই চাইলে আপনি আপনার ফোন লক করে রাখতে পারেন। এইজন্য সেটিংস এ যান, সেখান থেকে “Security” তে গিয়ে “Screen lock” অপশনটি এনাবল করুন। এবার আপনার পছন্দমত প্যাটার্ন, পিন কোড, পাসওয়ার্ড ইত্যাদি দিয়ে ফোন লক করুন এবং নিরাপদ রাখুন আপনার শখের স্মার্টফোনটিকে।
২৩. কিভাবে সিস্টেম রিস্টার্ট করবেন
অনেক সময় প্রসেসরে চাপ পড়লে স্মার্টফোন হ্যাং হয়ে যায় বা স্লো চলতে থাকে। এই জন্য স্মার্টফোন রিস্টার্ট দিলে এটি আবার ঠিক হয়ে যায়। ফোন রিস্টার্ট দেয়ার জন্য এর পাওয়ার বাটন কিছুক্ষণ চেপে ধরে রাখুন, একটি উইন্ডো আসবে। সেখান থেকে “Power off” সিলেক্ট করে “OK” করুন। ফোন অফ হয়ে যাবে। এবার আবার কিছুক্ষণ পাওয়ার বাটন চেপে ফোন অন করুন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন